শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বিশ্বাস করে হেরে যেতে চাই, প্রতারণা করে নয়: সমাজকল্যান প্রতিমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি॥

সমাজকল্যণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিশ্বাস করে হেরে যেতে চাই,প্রতারননা করে নয়। সংসদীয় ১৭ আসনে কি কি উন্নয়ন হয়েছে আপনারা সবাই জানেন, আপনাদেরকে নতুন করে জানিয়ে ছোট করতে চাই না। আপনাদেও উপর আমার বিশ্বাস আছে, আপনারা এই উন্নয়নের ধারা অব্যাহত রাকবেন।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী আমেনা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী দেশটাকে উচ্চ শিখরে পৌছে দিয়েছেন, সত্যকে সত্য বলতেই হবে আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আলোকিত মানুষ হিসেবে দেখতে চাই, সমাজের অবহেলিত মানুষদের জাগ্রত করতে হবে। মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতেই হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে আপনাদেরকে।

পশ্চিম ভেলাবাড়ী আমেনা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মতবিনিময় সভায় আক্কাস আলী মাষ্টারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ সিরাজুল হক, গোড়ল ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম, সারপুকুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com