সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি॥
শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কুজকাওয়াজ, খেলাধুলা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৬ মার্চ) সকালে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসন এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। যেখানে জেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠন অংশ নেয়। এর আগে একই মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার সদস্যরা এবং তাদের বাদ্য দলসহ জেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের সহ¯্রাধিক শিক্ষার্থী।
এর আগে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সকাল সাড়ে ৬টায় শহীদদের স্মরণে প্রথমেই শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য আবু সাঈদ মো. দুলাল ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী। এর পরপরই জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ ও পুলিশ সুপার এসএম রশিদুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলো পূষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে সকাল ৭টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধাদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মুক্তিযোদ্ধাদের কবরস্থলের স্মৃৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন তারা। কুজকাওয়াজ ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com