বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে হাতীবান্ধা প্রেসক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি: বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেসক্লাব এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (০৯ সেপ্টেম্বর) সকালে হাতীবান্ধা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু , বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান মাকতুফা ওয়াশিম বেলী, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, প্রেসক্লাব সম্পাদক নূরল হক, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সাবেক চেয়ারম্যান এমজি মোস্তফা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলার কমিটির সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু প্রমুখ। উপস্থিত ছিলেন হাতীবান্ধা প্রেসক্লাব এর সকল সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com