বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

বিভিন্ন অনিয়মের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট রেলওয়ে ডিপিও অফিসের উচ্চমান সহকারীকে অন্যায় ভাবে বদলী ও বিভাগীয় রেলওয়ে কর্মচারীদের উপর বিভিন্ন অনিয়মের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় লেওয়ে স্টেশন সংলগ্ন ও বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভাগীয় রেলওয়ে ডিপিও অফিসের উচ্চমান সহকারী পারভেজ আক্তার টফি তার বক্তব্যে বলেন, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ও রেলওয়ের প্রকৌশল বিভাগের সাবেক সাবেক প্রধান সহকারী শপিয়ার রহমানের ছেলেকে অবৈধ সুযোগ সুবিধা না দেয়ায় তার যোগসাজসেই তাকে লালমনিরহাট থেকে বদলী করা হয়েছে। টফি আরও বলেন, তিনি এখানে থাকলে শফিয়ারের অবৈধ কাজ গুলো করতে পারবেন না।
এ ব্যাপারে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, রাজশাহী রেলওয়ে পুর্বাঞ্চল হেড অফিস থেকে তার বদলীর আদেশ এসেছে। এখানে কারোরই হাত নেই। তাই এখান থেকে কিছুই করার নেই। যা করার তাকে রাজশাহী থেকেই করতে হবে।
এ সময় ৃলালমনিরহাট বিভাগীয় রেলওয়ের সকল স্তরের কর্মচারী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com