রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মধুখালীতে বিএনপির পৃথক আলোচনা সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥

ফরিদপুরের মধুখালীতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি পৃথক কর্মসূচী পালন করেছে।

বুধবার বেলা ১১টায় মধুখালী প্রেসক্লাব চত্ত্বর দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম বিশ্বাস,সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির,বাবলু কুমার রায়,মোঃ ইলিয়াস বিশ্বাস জাপান, খন্দকার ওবায়দুর রহমান, মোঃ লিয়াকত হোসেন শেখ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান মিন্টু, মাহাবুব তালুকদার, কামরুজ্জামান, মোঃ আকরাম ফকির, উপজেলা ছাত্রদল আহবায়ক এস এম মুক্তার হোসেন ও গোলাম মহিম।

অপরদিকে, সকাল সাড়ে ১১টায় উপজেলা যুবদল আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্নুর সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ তারিকুল ইসলাম এনামুলের সঞ্চালনায় মধুখালী রেলগেটস্থ পৃথক দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি মোঃ আব্দুল আলীম মানিক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান, শিপন সরকার, মোঃ মেহেদী হাসান সুমন, মোঃ শাহিন মিয়া, মোঃ সাইফুর রহমান, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আনোয়ার শিকদার, জেলা ছাত্রদল সদস্য মোঃ জহিরুল ইসলাম লিটন, পৌ ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান কালাসহ প্রমুখ।

পৃথক আলোচনায় বক্তাগন কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবী করে ও একাদশ জাতীয় নির্বাচন ঘিরে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com