সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তির সংগ্রাম,স্বৈরাচার ও সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক সাংগ্রারের বিপ্লবী নেতা সত্য মৈত্রের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সিপিবির মধুখালী উপজেলা শাখার যৌথ আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সিপিবি সভাপতি হাজী আঃ মালেক সিকদারের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়ার সঞ্চালনায় মধুখালী প্রেসক্লাব চত্ত্বরে স্মরণ সভায় প্রায়ত নেতা সত্য মৈত্রের জীবনের উপর আলোক পাত করেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, সিপিবি ফরিদপুর জেলা সভাপতি মোঃ রফিকুজ্জামান লায়েক,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন নেতা মোঃ আবুল কাশেম দলু মিয়া,মোঃ আজহার উদ্দিন ,সমরেন্দ্র নাথ বসু,মোঃ নজরুল ইসলামসহ প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় সম্পাদক সৈয়দ এটিএম মাসউদ,মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু, আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী ।