বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিনা টিকিটে রেল ভ্রমন, ২২২ যাত্রীর জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি॥

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ ২২২ জন যাত্রীকে জরিমানা করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা(ডিটিএস) শওকত জামিল মোহশী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার নেতৃত্বে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও করতোয়া এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২২২ জন যাত্রীর কাছ থেকে ৮৩ হাজার ৪শত টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এ সময় ট্রেনের ছাদের উপরে ভ্রমণ করা যাত্রীদেরও নামিয়ে দেয়া হয়। আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com