সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে ২৩০ যাত্রীর জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি॥ বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে ২৩০ যাত্রীর ৮০ হাজার ৯০০ টাকা ভাড়াসহ জরিমানা করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার(২২ এপ্রিল) দুপুর অবধি লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে রুটের বিভিন্ন স্থানে চারটি এক্সপ্রেসের ৮টি ট্রেনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট(এটিএস) সাজ্জাত হোসেন জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যাবস্থাপক নাজমুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে বিভাগীয় রুটের বিভিন্ন স্টেশনে লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের ৮টি ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে ২৩০ জন যাত্রীর নিকট ৮০ হাজার ৯০০টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এ অভিযান আগামি দিনেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com