শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
মামলার আসামীকে পিটিয়ে হত্যা: নবাবগঞ্জে ইউপি সদস্য আটক ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী

বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীদের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি:: নিরাপদ সড়কের পরে এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি নিয়ে মহাসড়কে নেমেছে শিক্ষার্থীরা।

সোমবার (২০ আগষ্ট) সকাল ১১ টা থেকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে মহাসড়ক অবরোধ করে মিছিল দিচ্ছে শিক্ষার্থীরা।

মহাসড়ক দেড় ঘন্টা ধরে অবরোধ থাকায় উভয় পাশ্বে দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে। জনদুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখি যাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, প্রচন্ড গরমের সাথে গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যুতে ঘন ঘন লোডসেডিংয়ে অতিষ্ট সাধারন মানুষ। তিন ঘন্টা পরে বিদ্যুতের দেখা মিলে মাত্র ১০ মিনিট। এছাড়াও নতুন করে যুক্ত হয়েছে লো ভোল্টেজ। সারা দিন বিদ্যুতহীন থাকলেও সন্ধ্যায় পড়াশুনার পুরো সময় জুড়ে বিদ্যুতের লোডসেডিং অব্যহত থাকছে।

বিদ্যুতের এ অব্যহত লোডসেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কাকিনা উত্তর বাংলা অনার্স কলেজ ও কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মিছিল দিতে থাকে। এসময় উভয় পাশে প্রায় শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়ে ঈদে ঘরমুখো যাত্রীরা।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলেও অবরোধ তুলে দিতে পারেন নি।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, যোগাযোগ সচল রাখতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হচ্ছে। যতদ্রুত সম্ভব অবরোধ তুলে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com