রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বিদ্যালয় ভবন নির্মাণ অনিয়মে এমপি’র ক্ষোভ প্রকাশ

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সুফিয়া নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ওই ভবন উদ্বোধন করতে গিয়ে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন (এমপি)।

জানা গেছে, ওই বিদ্যালয়ে ৭৪ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)। ভবনটি নির্মানের দায়িত্ব পায় জাহেদুল ইসলাম সোহেল নামে এক ঠিকাদার। ভবন নির্মাণের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তুলেন স্থানীয় লোকজন। কিন্তু ঠিকাদার প্রভাবশালী হওয়ায় তার নিম্নমানের কাজ বন্ধ হয়নি। গত ২৫ ডিসেম্বর ওই ভবন উদ্বোধন করতে গিয়ে অনিয়ম দেখতে পায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)কে নির্দেশ দেন।

তবে অনিয়মের অভিযোগ ঠিকাদার জাহেদুল ইসলাম সোহেল অস্বীকার করলেও হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নাজির হোসেন বলেন, আমি এ উপজেলায় যোগদানের আগেই ওই ভবনের মুল কাজ গুলো শেষ হয়ে গেছে। তারপরও আমি যেসব অনিয়ম পেয়েছি সেই গুলো বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com