শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বিএসএফকে অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিলো বিজিবি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালানোর ঘটনায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। উভয় পক্ষের আলোচনা শেষে বিএসএফের ফেলে যাওয়া একটি শর্টগান, শর্টগানের একটি তাজা গুলি ও একটি ওয়াকিটকি বিএসএফকে ফেরত দেয় বিজিবি।

শনিবার(১৯ জানুয়ারি) দুপুর দেড়টায় বিজিবি-বিএসএফ এর মধ্যে বৈঠক হয়। বিজিবির ৪ সদস্যের নেতৃত্ব দেন রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম ও ভারতীয় কুচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল বানারম্বর শাউ।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী সীমান্তের ৮৪১ নম্বর মেইনপিলারের ৬ নম্বর সাবপিলার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের পর বিজিবিও পাল্টা সদস্য মোতায়েন করে।

রংপুর-৬১বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী কমান্ডার ইব্রাহিম মিয়া বলেন, ‘রাত ৮টার দিকে মুংলিবাড়ী সীমান্তের কয়েকজন গরু চোরকারবারী ভারতীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। ভারতীয় কুচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানী সদরের টহলরত দুইজন বিএসএফ সদস্য চোরকারবারীদের ধাওয়া করতে করতে বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে স্থানীয় মুংলীবাড়ী এলাকার বাসিন্দা মৃত. নইমুদ্দিন মিয়ার ছেলে আজিমুদ্দিন ওরফে ভুট্টুর (৪৫) বাড়ীতে হামলার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বিএসএফ সদস্যদের ধাওয়া করলে ‘এসেলার’ নামের একটি শর্টগান ও ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় ওই বিএসএফ সদস্য। এ ঘটনার কড়াপ্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবানে সাড়া দিলে শনিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পতাকা বৈঠক শেষে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে বুড়িমারী জিরো পয়েন্টে বিএসএফের চেক পোস্টে উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করে এবং অনাকাঙ্খিত এই ধরনের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেছেন। এরপর বিএসএফের ফেলে যাওয়া একটি শর্টগান, শর্টগানের একটি তাজা গুলি ও একটি ওয়াকিটকি ফেরত দেওয়া হয়।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com