শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বিএনপি নেতাকর্মীদের ধরতে না পেরে পরিবারের সদস্যদের হুমকী দেয়া হচ্ছে: দুলু

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট-৩ (সদর) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, পুলিশ সাদা পোষাকে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার অব্যাহত রেখেছে। কোথাও কোথাও নেতাকর্মীদেরকে না পেয়ে নারী সদস্যসহ পরিবারের লোকজনদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়া হচ্ছে। পুলিশ প্রশাসন ক্ষমতাসীন দলের স্বার্থেই নির্বাচন একতরফা করতে সব শক্তি নিয়ে মাঠে নেমেছে।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে আরো বলেন, গভীর রাতে বাড়িতে বাড়িতে হানা দিয়ে ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এ পর্যন্ত বিএনপির ২৮জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর ১৪ জনের বিরুদ্ধে কোন অভিযোগ বা গ্রেফতারী পরোয়ানা নাই। নির্বাচনী প্রচারনায় সরকারী কিছু কর্মকর্তা প্রত্যক্ষভাবে লাঙ্গলের পক্ষে কাজ করছে। কিছুক্ষন আগে সংবাদ সম্মেলন চলাকালীন কুলাঘাট ইউনিয়ন থেকে আরো একজন বিএনপি কর্মীকে গ্রেফতার করা হলো বলেও জানান তিনি। এখন রাষ্ট্রযন্ত্র আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। গ্রামে-গঞ্জে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে করে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হয়।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্য সচিব একেএম মমিনুল হক, বিএনপির সাবেক যুগ্স সম্পাদক এ্যাড. ফজলুল হক সরকার, এ্যাড, নজরুল ইসলাম, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড, হুমায়ুন রেজা, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com