বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

বাড়ি ফেরা হলো না সুমনের

নাটোর প্রতিনিধিঃ বিয়ের একদিন পর শ্বশুর-শাশুড়িকে বাসে তুলে দিয়ে ফেরার পথে লাশ হলেন এক শিক্ষক। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে তুহিন কাউন্টারের সামনে একটি  ট্রাকচাপা  দেয়।ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত ওই শিক্ষকের নাম সহিদুজ্জামান সুমন (৩৮)। তিনি বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) ও পটুয়াখালীর বাউফলের উত্তর বনকাজল গ্রামের মৃত আব্দুর ছাত্তার মিয়ার ছেলে। আহত হলেন- সুমনের মামা শ্বশুর জাকির হোসেন (৪২)। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষক সুমনের মামা শ্বশুর জাকির হোসেন জানান, শুক্রবার রাতে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন নিজ বাসায় বিয়েকার্য সম্পাদন করেন শিক্ষক সুমন। শনিবার রাতে শ্বশুর-শাশুড়িকে বরিশালগামী তুহিন পরিবহনে তুলে দিয়ে বাসার দিকে ফিরছিলেন। কাউন্টার থেকে সড়কে উঠে পাশ দিয়ে হাঁটার সময় স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে কুষ্টিয়াগামী অজ্ঞাত ট্রাক তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। আহত হন মামা শ্বশুর জাকির হোসেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com