শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

বাল্যবিয়ে করতে এসে ইউএনওর হাতে ধরা খেল বর

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাল্যবিয়ে করতে এসে বিয়ের আসরেই ইউএনওর হাতে ধরা খেলেন বর শাকিল ইসলাম (২০)। সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বাল্যবিয়ে করার অপরাধে তাকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ খেংটিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত বর শাকিল ইসলাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পাটগ্রামের ইউএনও ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল করিম জানান, শুক্রবার রাতে বরযাত্রী নিয়ে শাকিল একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ খেংটিবাড়ি গ্রামের এক বাড়িতে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করতে আসে। এমন খবরে ওই বাড়িতে অভিযান চালালে আমন্ত্রিত অতিথিসহ বরযাত্রী ও কনের বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে সেখান থেকে বর শাকিলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি তদন্ত) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে দাপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com