শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনামঃ

বাবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

লালমনিরহাট প্রতিনিধি::

আওয়ামীলীগ মনোনীত রুহুল আমিন বাবুলকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারী ভাবে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) ছিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহিনের মনোনয়নপত্রটি বাতিল ঘোষনা করা হলে আওয়ামীলীগ মনোনীত রুহুল আমিন বাবুলকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়।

লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শফিউল আরিফ জানান, স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহিন তার মনোনয়নপত্রে ২৫০ জন ভোটারের স্বাক্ষর দেখাতে না পারায় তার মনোনয়নপত্রটি বাতিল বলিয়া গন্য হয়। ওই উপজেলায় চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত রুহুল আমিন বাবুলকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

আওয়ামীলীগ মনোনীত রুহুল আমিন বাবুল পাটগ্রাম উপজেলা পরিষদে গতবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com