বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

বাবার চিকিৎসার টাকা নিয়ে আসার পথে অজ্ঞানপার্টির খপ্পরে ছেলে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ক্যান্সারে আক্রান্ত বাবার চিকিৎসার টাকা নিয়ে হাসপাতালে আসার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন সোহাগ নামে এক যুবক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোহাগের চাচাতো ভাই মামুন জানান, তার ভাই টাকা জোগাড় করে শনিবার তার বাবার কাছে যাওয়ার জন্য গুলিস্তান থেকে ৭ নম্বর রোডের বাসে উঠেন। পরে গাবতলীতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোহাগের কাছে থাকা ৩৫ হাজার টাকা পাওয়া যায়নি বলে জানান তিনি।

মামুন আরও জানান, সোহাগ মুন্সীগঞ্জের হাষারার ‘রিক এনজিও’র ব্রাঞ্চ ম্যানেজার। তার বাবা আব্দুর রশিদ ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com