শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

বান্দরবানে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় ১৭ সেপ্টেম্বর (শুক্রুবার) বিকালে অরুন সারকী টাউন হলে বান্দরবান জেলা যুবলীগের আয়োজনে জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোঃ মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কে এম এহাছান উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ, আশুতোষ কুমার দে আশু’সহ জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম বলেন, নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com