সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

বাংলা নববর্ষ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে মধুখালী প্রশাসনের প্রস্তুতি সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে বাংলা নববর্ষ উদযাপন ও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ও তাঁর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা প্রতাব মন্ডল,রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান মোল্যা, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসান আলী খান, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বাবু বিশ্বাস, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলালসহ প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের লক্ষে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com