শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ বাংলাদেশ ‘নিন্ম আয়ের’ দেশ থেকে ‘নিম্নমধ্য আয়ের’ দেশে উত্তরনে ফরিদপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সরকারি, বেসরকারি, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে আজ সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের কবি জসীম উদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ ‘নিন্ম আয়ের’ দেশ থেকে ‘নিন্মমধ্য আয়ের’ দেশে উত্তরন সম্পর্কিত প্রচারাভিযান ও সেবা সম্পাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালাম তানজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোশার্রফ আলী, ফরিদপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. খবিরুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল হাসান।
এসময় সরকারি ইয়াছিন কলেজ অধ্যক্ষ অধ্যাপক গোবিন্দ চন্দ্র হালাদার, সিভিল সার্জন মোঃ শাহজাহান কবীর চোধূরী, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান, র্যাব-৮ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কার্তক চন্দ্র চক্রবর্তী, এফডিএ নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রেস ব্রিফিং প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরাদুল হক।
এসময় আরো বক্তব্যে রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাহিত্যে সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, নির্বাহী সদস্য সফিকুল ইসলাম মনি, নয়া দিগন্তের প্রতিনিধি হারুন আনসারী রুদ্র প্রমুখ।