রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বে রুল মডেল: খন্দকার মোশাররফ

ফরিদপুর প্রতিনিধি::

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে রুল মডেল, মন্ত্রী, এমপি, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বাহিনী, সামরীক বাহিনীসহ সকল ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন করছে তিনি।

বৃহস্পতিবার সকালে শহরের বদরপুরে আফসানা মঞ্জিলে মহিলা সংগঠন ও দরিদ্র রোগীদের অনুদানের চেক এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

তিনি আরো বলেন, শেখ হাসিনাএক মাত্র নেত্রী যিনি দিনক্ষন নির্ধারন করে দেশের উন্নয়ন করছেন। ইতি মধ্যে দেশ নিম্ম মধ্যেম আয়ে উন্নতি হয়েছে। সারা বিশ্ব উন্নয়নের জন্য শেখ হাসিনা কে অনুসরন করছে। এসময় আরো বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার,পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। সভায় উপস্তিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কৈজুড়ী ইউপি চেয়ারম্যান খন্দকার ইফতেখার আহমেদ ইকু, জেলা সমাজ সেবার উপ-পরিচালক এ এস এম আলী আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা বেগম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। উপজেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com