রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বাংলাদেশের আজ উন্নয়ন হয়েছে, এদেশের মা, ভাই -বোনেরা খুবই ভাল আছেন -সংসদ সদস্য সাঈদ দুলাল

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সালেহ মো. সাঈদ দুলাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মাধ্যমে আপনাদের খোঁজ-খবর নেন, আমার লালমনিরহাটের ভাই-মা-বোনরা কেমন আছেন। কারন ১৫ আগস্ট স্বপরিবারকে হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার কোটি মানুষকে ভাই-বোন হিসেবে বেঁচে নিয়েছেন। শোকাবাহ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সেই ঐতিহাসিক ভাষন, আমাদের আর ডাবিয়ে রাখা যাবে না। বাস্তবে আমাদের দাবিয়ে রাখতে পারেনি। বাংলাদেশের আজ উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। এদেশের মা, ভাই-বোনেরা এখন খুবই ভাল আছেন।
মঙ্গলবার (১৪ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের তিস্তা সেতু সংলগ্ন এলাকার শহীদ আফজাল হোসেন পার্ক মোড়ে লালমনিরহাট এলজিইডির বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান ও নির্দশন সমূহ সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মান কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এ জেলায় আর কোন মঙ্গা নেই। আমাদের এলাকার রাস্তা, ঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ব্রীজ, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এজন্য তিনি আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহবান জানান।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এস ,এম জাকিউর রহমানের সভাপতিত্বে এ উদ্ভোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান,অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরউদ্দিন,সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়,বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
এর আগে সকালে লালমনিরহাট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল তিস্তা ডিগ্রী কলেজের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ও বঙ্গবন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com