বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
আবুলবাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় বর্তমান সরকারের ১বছর পূর্তিতে সন্ত্রাস ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) বিকেল ৩টায় ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে সন্ত্রাস ও মাদকবিরোধী কনসার্টের আগে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এমখালিদ, এমপি।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিমউদ্দিন আহাম্মেদ ধনু, ময়মনসিংহ থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দিন।
এছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ১১ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সন্ত্রাস ও মাদকবিরোধী কনসার্টে তারকাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, বাপ্পী, চিত্রনায়িকা মৌসুমী, অপুবিশ্বাস, কণা, কাজী শুভ, নীরব, আঁচল, সিদ্দিকুর রহমান, মিষ্টি জান্নাত, নজরুল রাজ, শিরিন শীলা, শান্তাজাহান, অরিন, ইশরাত জাহান ও স্থানীয় সংগীত শিল্পী বৃন্দ।