বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

বন্যায় ভেসে আসা বিএসএফ সদস্যদের ফেরত দিয়েছে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি:
বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ৩ সদস্য ও ২ মাঝিকে ফেরত দিয়েছে বডার গার্ড(বিজিবি)।

মঙ্গলবার(১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মোঘলহাট ক্যাম্প থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩৮ ব্যাটালিয়নের গীতালদহ ক্যাম্পের সদস্যরা কান্ট্রিবোট যোগে তাদের অভ্যন্তরে টহল দিতে গিয়ে বোট বিকল হলে ধরলায় ভেসে যায়। এসময় তারা সীমান্ত পিলার ৯২৭/৪-এস অতিক্রম করে বাংলাদেশে ৪ কিলোমিটার অভ্যান্তরে ভেসে আসে।

খবর পেয়ে বিজিবি মোঘলহাট ক্যাম্পের সদস্যরা ধরলার নদীর ঘেরুরঘাট নামক স্থান থেকে তাদের ৫জনকে উদ্ধার করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টেলিযোগাযোগের মাধ্যমে মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদেরকে ফেরত পাঠায় বিজিবি। বিকল কান্ট্রিবোটটি বিজিবি’র কাছে জমা রাখে বিএসএফ সদস্যরা। এ সময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com