শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বঙ্গমাতার ৯০তম জন্মদিন উপলক্ষে মধুখালীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে “বঙ্গমাতার ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক” ও ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা সহ প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ও প্রশিক্ষিত দুস্থ্য কর্মহীন ৬জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা রহয়েছে। দুস্থ্য নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com