শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর হাতে গড়া ফরিদপুর চিনিকল রক্ষার্থে মধুখালীতে সর্বদলীয় আলোচনা সভা

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বঙ্গবন্ধুর হাতে গড়া ফরিদপুর চিনিকল রক্ষার্থে সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফরিদপুর চিনিকল শ্রমজিবি ইউনিয়ন কার্যালয়ে শ্রমজিবি ইউনিয়নের সভাপতি শাহ মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ মনিরুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সর্বদলীয় আলোচনা সভায় বক্তাগণ ফরিদপুর চিনিকল রক্ষার্থে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

ফরিদপুর চিনিকল শ্রমজিবি ইউনিয়নের সধারন সম্পাদক কাজল বসু তার বক্তব্যে চিনি শিল্পের সার্বিক অবস্থা তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন প্রবীন রাজনীতীবিদ কমিউনিস্ট পার্টি নেতা হাজী আব্দুল মালেক সিকদার, ফরিদপুর জেলা পরিষদের সদস্য মোঃ আহসানুজ্জামান আজাউল, দেবপ্রসাদ রায়, সুরাইয়া সালাম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, জাতীয় পার্টির উপজেলা সভাপতি মির্জা আলী আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, কমিউনিস্ট পার্টি মধুখালী উপজেলা সাধারন সম্পাদক শাহ কুতুবুজ্জামান, ফরিদপুর চিনিকল শ্রমিক কর্মচারি পরিষদের আহবায়ক সুভাষ রায়, আখচাষী কল্যান পরিষদের সাধারন সম্পাদক সিরাজুর ইসলাম, ওয়ার্কাস পার্টি নেতা মনোজ সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com