বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দিলে দেশবাসী উন্নয়ন পাবে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার গত দশ বছরে ফরিদপুর অঞ্চলে যে উন্নয়ন কাজ করেছে অতীতের কেউ সেটি করতে পারিনি। আবার ক্ষমতায় এলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বুধবার দুপুরে ফরিদপুর শহরের চরবিলমাহমুদপুর এলাকায় নির্বাচনি পথ সভায় মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে তিনি এ কথা বলেন।
একাদশ সংসদ নির্বাচনের পথসভায় মোশাররফ হোসেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে এ অঞ্চলের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এই কারনে নিজেদের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকাই পারে ফরিদপুরের উন্নয়ন ও শান্তি দিতে। আওয়ামী লীগ ছাড়া কোন সরকার ফরিদপুরের মানুষের উন্নয়ন ভাবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী শেখ হাসিনা সরকার গঠন করতে পারলে ফরিদপুর বিভাগ হবে, হবে বিশ্ববিদ্যালয়সহ নানা উন্নয়ন।
এসময় সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রী মেয়ে খন্দকার শাররিয়ার হোসেন পিংকি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালী আ’লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ।