বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন তার ফেসবুক আইডি থেকে গত শনিবার (১৮ এপ্রিল) ‘বড়খাতায় ত্রাণের চাল উদ্ধারের ঘটনা কি সত্য এমন একটি স্ট্যাটাস দেন। এর পরেই গোটা জেলা জুরে সমালোচনার ঝড় উঠে।
ওই স্ট্যাটাসের কারণে মানহানি হয়েছে এ অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করেছেন উপজেলার বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল।
এদিকে, অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও হাতীবান্ধার দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর সবুর বলেন, পারভেজ হোসেন নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যার কারণে তাঁর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করেছেন বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল। লোকমুখে শুনতে পেয়েছি, তারা বসে মিমাংসা করবেন। এরপরও আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন বলেন, আমি ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় আমার বিরুদ্ধে শুধু অভিযোগে করেন নি। আমাকে হুমকিও দিয়েছেন বড়খাতা ইউপি চেয়ারম্যান।
তবে, বড়খাতা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ওই মিথ্যা স্ট্যাটাসের কারণে আমার মান-সম্মান নষ্ট হয়েছে। তাই আমি অভিযোগ করেছি।
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।