শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ফের জাপানে ভেসে এল ভূতুড়ে জাহাজ, ভেতরে ৭ মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক:: গত বছর বেশ কয়েকটা ভূতুড়ে জাহাজ ভেসে এসেছিল জাপানে। অনেক জাপানিই আশা করেছিলেন, ২০১৮ সালটি হয়ত তেমন হবে না। কিন্তু না, এ বছরও শুরু হলো ভূতুড়ে জাহাজ আসা।

পশ্চিম জাপানের উপকূলে মৃতদেহসমেত আরেকটি জাহাজ ভেসে এল গত সপ্তাহে। এ বছরের প্রথম ভূতুড়ে জাহাজ এটি।

ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার মাছধরা নৌকা এটাও। এ জাহাজের ভেতর পাওয়া গেছে সাতজন হতভাগ্য মৎস্যজীবীর লাশ। জাহাজের অদূরে পাওয়া গেছে আরেকজনের লাশ।

জাহাজের ভেতর পাওয়া গেছে কিম জংয়ের ছবিসহ উত্তর কোরিয়ার মনোগ্রাম ও কোরিয়ান ভাষায় লেখা সিগারেটের প্যাকেটসহ আরও কিছু সামগ্রী।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার এ জাহাজটিও গভীর সাগরে মাছ ধরতে গিয়ে বিকল হয়ে গেছে। এরপর জেলেরা মারা গেছে। মৃতদেহসহ জাহাজটি ভেসে এসেছে জাপানে।

গত বছর এভাবে ১০৪টি ভূতুড়ে জাহাজ ও নৌকা ভেসে আসে জাপানে। এসব থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য মৃতদেহ। সূত্র : সিএনএন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com