বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে নেতাকর্মিদের ফুলেল শশুভেচ্ছা সিক্ত হলেন মোঃ আব্দুর রহমান এমপি। ভোরের আলো ফোটার সাথে সাথে বোয়ালমারী উপজেলার সদরের চৌরাস্তা এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বরে আশপাশের এলাকা থেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের হাজারো নেতাকর্মী সমর্থক এসে জড়ো হন স্মৃতিস্তম্ভ চত্বরে।
বিভিন্ন প্রান্ত থেকে আসে কয়েকশ মোটরসাইকেলের বহর। ২৮ এপ্রিল শনিবার সকালে ঘুম ভাঙার পর এমন দৃশ্যই দেখতে পান বোয়ালমারী শহরবাসি। সকাল ৮টার পরপরই স্মৃতিস্তম্ভ চত্বরের সভা মঞ্চে হাজির হন সেই কাঙ্খিত ব্যক্তি, শেকড় থেকে উঠে আসা সফল রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের তৃণমূলের আশা ভরসার প্রতীক মো. আব্দুর রহমান এমপি। সংক্ষিপ্ত এই আয়োজনে দলীয় নেতাকর্মী, ভক্ত, অনুসারী ও ভালবাসার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন প্রিয় নেতা।
আব্দুর রহমান এমপিকে অল্প কয়েকদিন আগে দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য করা হয়। এর পরপরই ২২ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরর নেতৃত্বে ১৯ সদস্যের আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ভারতের বৃহৎ রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় করতে ঐ দেশ সফরে যান। প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন আব্দুর রহমান এমপি।
এমন সফল একটি রাজনৈতিক সফর শেষে নিজের নির্বাচনী এলাকায় ফেরার পথে স্বল্প সময়ের মধ্যে এমন দৃষ্টিনন্দন সংবর্ধনার আয়োজন করে দলের নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত সভাটিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলী গের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল। সঞ্চলনায় ছিলেন আওয়ামীলী গের যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম। বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলী গের সভাপতি আ. আলীম মোল্যা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলী গের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান মিন্টু, সিরাজুল ইসলাম সিরাজ মাস্টার, এ্যাড. জালাল উদ্দিন, মাহফুজুর রহমান পাখি, কামরুজ্জামান, মাসুদুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তবিবুর রহমান মিন্টু। অন্যান্যদের মধ্যে পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম, জাহিদুল ইসলাম মুন্নু, অধ্যাপক শাহিনুল ইসলাম, আবুল কালাম, দাউদুজ্জামান, শফিউল্লাহ শাফি, মো. ওবায়দুর রহমান মৃধা, মো. ওবাইদুর রহমান, মহব্বত হোসেন, শাহজাহান বকুল, পরশ সিকদার, মো. ওমর আলী, সহিদুল ইসলাম, সোহরাব হোসেন, তুহিন বিশ্বাস, তমাল, রিফাত, আকবর রশিদ স¤্রাটসহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।