সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লোহার তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শম্পা রানী পাল (২৫) নামের মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই এলাকার গৌরাঙ্গ চন্দ্র পালের মেয়ে। সে রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্সের ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার রাতে গোসল সেরে ভিজা কাপড় বাড়ীর আঙ্গিনায় তারে শুকাতে দিলে বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষাণা করেন। এদিকে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com