সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে বৈশাখী খাতুন (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর হাজিটারী গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই ইউনিয়নের বেড়াকুটি (ঝাকুয়াটারী) গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে একই গ্রামের এমদাদুল হকের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম।

ফুলবাডী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com