শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে মেরাজ (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কিশামত প্রাণকৃষ্ণ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু মেরাজ কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের হারুন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মেরাজ শনিবার দুপুরের দিকে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলতে যায় শিশু মেরাজ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে বাড়ীর লোকজন পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে থাকা অবস্থায় দেখতে। পরে তার স্বজনরা মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com