সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, বিশিষ্ট সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান সাইফুর প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com