রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ফুলবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়িতে পানিতে ডুবে তাবাসসুম আক্তার নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শিশুটি বাড়ির উঠোনে একটি ডোবার পাশে খেলছিল। এসময় তার মা পাশেই গরু বাঁধতে যান। ফিরে এসে দেখেন শিশুটি নেই। পরে ডোবায় খোঁজাখুজি করে শিশুটিকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com