শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ ও সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ ও সমাবেশ

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাওহীদি মুসলিম জনতার ব্যানারে মসজিদুল হুদার সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা বিভিন্ন ধরনের প্লাকার্ড ব্যানারে উপস্থিত হয়।

মসজিদুল হুদার সামনে সমাবেশে তৌহীদি জনতার পক্ষে মাহফুজার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মসজিদুল হুদার ইমাম মাও. আনছার আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতী শাহাদত বীন সাফী, পাঁচপীর বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাসুদুর রহমান, চিলমারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মশিউর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, শিক্ষার্থী মুকুট ও বিথী প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুরা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। এসময় ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।

শিক্ষার্থী তৌহিদ হোসেন আকাশ বলেন, ফিলিস্তিনে যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে- এসব দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। বিশ্বের মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এভাবে হত্যা মেনে নেওয়া যায় না। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি। আজ থেকে আর ইসরায়েলি পণ্য কিনবো না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com