সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ফলিদপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রাম থেকে বুধবার (২৬ জুন) দুপুরে মাদ্রাসা ছাত্রী শারমিন (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। শারমিন ময়েনদিয়া জামিয়া রহমানিয়া কওমি মাদ্রাসার তিন জামায়েতের ছাত্রী।

থানা সূত্রে জানা যায়, শারমিন ঐদিন দুপুরে তার মায়ের সাথে ঝগড়া করে। মায়ের উপর অভিমানে গোয়াল ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মো. ইকরাম হোসেন বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com