শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুরের লক্ষীপুর এলাকা থেকে সোমবার দুপুরে করিমপুর হাইওয়ে পুলিশ চোরাই ৫১ ভরি স্বর্ণালঙ্কার সহ জসিম উদ্দিন (৩৪) কে আটক করেছে। আটককৃত জসিম কুমিল্লা জেলার তিতাস থানাধীন মঙ্গলকান্দি গ্রামের মোঃ মোসলেম মিয়ার পুত্র।
করিমপুর হাইওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এস আই এস এম নিজামুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে বরিশাল গামী যাত্রীবাহী সুন্দরবন পরিবহনে কমিরপুর হাইওয়ে এলাকায় তল্লাসি চালিয়ে জসিমের নিকট থেকে তিনটি প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫১ ভড়ি চোড়াই স্বর্ণালঙ্কার সহ আটক করি। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় চোড়াচালান আইনে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।