রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ফরিদপুর-১ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি?

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-আলফাডাঙ্গা-বোয়ালমারী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ২২জন। আলোচনায় আছেন মাত্র চার জন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনন্দ উদ্দীপনার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডি থেকে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। অপর দিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা তাদের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ছয় জন আর জাপা (এ) দুই জন। আ’লীগের কে হচ্ছেন নৌকার মাঝি? এলাকায় জনগণের মাঝে এখন শুধু এটাই চলছে আলোচনা।

গত সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর হাতে দলীয় কার্যালয়ে দলের চার যুগ্ম-সাধারণ সম্পাদক এর মধ্যে ফরিদপুর-১ আসনে মো. আব্দুর রহমান বর্তমান এমপি মনোনয়ন ফরম জমা দেন। ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের আরো যারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন তারা হলেন, রুপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল, আ‘লীগ থেকে বিএনপিতে যোগদানকারী দলত্যাগী নেতা বর্তমান আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কৃষকলীগের সহ-সভাপতি সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লিয়াকত শিকদার, তিতাস গ্যাস পরিচালক ও ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, কেন্দ্রীয় শ্রমীক লীগের সাধারণ সম্পাদক হাজি সিরাজুল ইসলাম, হোমিপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা আ’লীগের সদস্য আরিফুর রহমান দোলন, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ কবিরুল আলম মাও, বোয়ালমারী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জালাল উদ্দিন, ডেপুটি অ্যার্টনি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক লায়ন মো. শাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও মধুখালী উপজেলা আ‘লীগের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক নেতা খান সিরাজ, মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খুরশীদুল আলম, আলফাডাঙ্গার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, মাঝহারুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলমসহ মোট ২২ জন।

আওয়ামী লীগের ২২ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ব্যাপক প্রচার ও প্রচারণা এবং উন্নয়নে বর্তমান এমপি আব্দুর রহমান এগিয়ে আছেন। এমপি আব্দুর রহমান চলতি মাসে মধুখালী ও বোয়ালমারীতে বড়ধরণের জনসমাবেশ করে ইতিমধ্যে তাঁর জনপ্রিয়তা প্রমান করেছেন। অন্য কোন মনোনয়ন প্রত্যাশী কোন বড়ধরনের সমাবেশ করতে পারেনি। শুধু ব্যানার ও পোস্টার মোটরসাইকেল র‌্যালী প্রচার প্রচারণায় আছেন ৪জন জন। এরা হলেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান আবার আ‘লীগে ফিরে আসা বর্তমান আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কৃষকলীগের সহ-সভাপতি সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার এবং কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। আর মনোনয়ন প্রত্যাশী হিসাবে নাম শোনা গেছে ৫ জনের। এছাড়া এর বাইরে ১২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন প্রত্যাশী হিসেবে তাঁদের কোন নাম শোনা যায়নি এবং কোন কর্মকান্ডেও তাঁদের দেখা যায়নি। এদিকে ২২জনের মনোনয়ন সংগ্রহের কথা শোগেলেও কুড়ি জনের নাম পাওয়া যায়। বাকি দুইজনের নাম খঁজে পাওয়া যায়নি।

এছাড়া বিএনপির ৬ জন প্রার্থী ফরিদপুর-১ আসন থেকে ধানের শীষ পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর, ১৫ই ফেব্রুয়ারী নির্বাচনে নির্বাচিত সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মনির ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামাদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. শরিফুল ইসলাম, বোয়ালমারীর মো. হাবিবুর রহমান দিপু, এবং মো. সামসুজ্জামান ঝুনু। জাতীয় পার্টি (এ) দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাপার কেন্দ্রীয় যুগ্ম সাহিত্য সম্পাদক মো. আক্তারুজ্জামান খান ও নির্বাহী সদস্য মো. কামরুজ্জামান মৃধা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com