শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি॥ আসন্ন ২৯ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিএন্ডবি ঘাট ডিক্রিরচর আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে মতবিনিময় ও বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর।
বক্তারা এসময় ডিক্রিরচর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচনে মনোনয়ন পাওয়া বর্তমান চেয়ারম্যান সাজেকুজ্জামান মিলন পালকে জয়যুক্ত করে শেখ হাসিনার দলকে শক্তিশালী করতে আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারন সম্পাদক সামচুল আলম চৌধুরী প্রমুখ। নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতৃকে নির্বাচনে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। নৌকায় আছি, নৌকায় থাকবো আজিবন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নৌকার কোন বিকল্প নাই।
কোতয়ালী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আবু বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন,আমাদের ডিক্রিরচরে যে উন্নয়ন করছে যা বিগত ২০বছরের হয়নি। তাই তার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক কমিশনার মোঃ সালাম লাল, যুবলীগ নেতা খন্দাকার সিরাজুস সালিকিন টগর, স্থানীয় নেতা দুলাল ফকির সহ স্থানীয় এলাকবাসী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।