বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

ফরিদপুর সদর উপজেলার ১১ ইউপির নির্বাচন কাল,সব প্রস্তুতি সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি: ২৯ মার্চ অনুষ্ঠেয় ফরিদপুর সদরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আজ বুধবার সদর উপজেলা পরিষদ চত্বর থেকে স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে ব্যালট বক্সসহ ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিুবর রহমান বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ১১টি ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৭ জন। সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩২৭ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১১ ইউনিয়নে পুরুষ ভোটার এক লাখ দুই হাজার ২৫৬ জন আর নারী ভোটার রয়েছে ৯৮ হাজার ৬৪৭ জন।নির্বাচনে ১০২টি ভোটকেন্দ্রের ৫১৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। তিনি বলেন, মোট ১০২টি কেন্দ্রের মধ্যে ৬৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য ২৫ জন পুলিশ ও আনসার সদস্য থাকবেন। আর সাধারণ কেন্দ্রগুলোতে থাকবেন ২০ জন পুলিশ ও আনসার সদস্যসহ প্রতি ইউনিয়নে এক প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব। এ ছাড়া ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পুলিশের দুটি মোবাইল টিমও মাঠে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com