রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের বরাবরে স্বারকলিপি প্রদান করেছে উক্ত স্কুলের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা
বৃহস্পতিবার দুপুরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচিতে হামলাকারীদের বিচারের দাবিতে বক্তব্য রাখেন মোহন মিয়া উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক মোঃ আবু সায়েম মোল্লা,সহকারী শিক্ষক ইউসুফ আলী, অহিদুজ্জামান, মোস্তফা হোসেন, দেলোয়ার হোসেন, উম্মে মরিয়ম, সাজেদা বেগম, এরশাদ আলী, মোঃ ফরহাদ, মোঃ ফিরোজ হোসেন প্রমুখ।
বক্তরা জাতির মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপর যে বর্বর হামলা করা হয়েছে, সুস্থ তদন্ত্রের মাধ্যমে সেই দূষিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ২২ ফেব্রয়ারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাঠের প্রস্তুতি শেরে স্কুলের লাইব্রেতে অবস্থান করছেন শিক্ষকরা এমন সময় এলাকা কতিপয় ব্যাক্তি ক্রীড়া প্রতিযোগিতার দাওয়াত পত্রে তাদের নাম না থাকায় শিক্ষকদের উপর হামলা করে। এতে প্রধান শিক্ষকসহ বেশ কযেকজন শিক্ষক আহত হয় বলে দাবি করে তারা।
এদিকে যাদের বিরুদ্ধে শিক্ষকদের উপর হামলার অভিযোগ উঠেছে তারা ও প্রেসক্লাবের সামনে আরেকটি মানববন্ধন কর্মসুচি পালন করে।