রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ফরিদপুর শাহ সিমেন্টের পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন নির্মান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন আবুল খায়ের গ্রুপের অংগ প্রতিষ্ঠান শাহ সিমেন্ট কোং লিঃ।

শনিবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলি শাহ সিমেন্ট কোং লিঃ অফিসে প্রধান অতিথি হিসেবে কর্মহীন নির্মান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন হাসেম এন্ড সন্স এর স্বত্বাধিকারী মোঃ মোশাররফ হোসেন মুশা।

এসময় উপস্থিত ছিলেন শাহ সিমেন্ট কোং লিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ জিয়াউর রহমান, মার্কেটিং অফিসার আবু তালেব মুন্সী। এসময় ১৫০ জন নির্মান শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউর, লবন ১ কেজি, ১ লিটার তৈল, ১টি সাবান বিতরন করা হয়। হাসেম এন্ড সন্স এর স্বত্বাধিকারী মোঃ মোশাররফ হোসেন মুশা বলেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের কারনে সকল মানুষ এখন গৃহবন্ধী।

এতে নিম্ম আয়ের মানুষ কর্ম হারিয়ে বাড়ীতে বেকার জীবন যাপন করছেন। এই কর্মহীন মানুষের কথা চিন্তা করে শাহ সিমেন্ট কোং লিঃ পক্ষ কর্মহীন নির্মান শ্রমিকদের জন্য খাদ্য সামগ্রী বিতরন করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com