শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

ফরিদপুর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ বাহিনী, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নীরবতা পালন, দোয়া, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের পুষ্পস্তবক অর্পণ করা হয়, অতঃপর জেলা প্রশাসক অতুল সরকার পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে অন্যান্যরা সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জুম অ্যাপের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com