সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ফরিদপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

এস এম মনিরুজ্জামান, ফরিদপুর থেকে॥ ফরিদপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঝিলটুলী এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ প্রমূখ।

ফরিদপুর পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহরের সড়কের দু’পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার কাজে অংশ নেন। এ অভিযানটি সপ্তাহ ব্যাপী চলবে বলে জানান পৌর কর্তৃপক্ষ। এর আগে শহরকে পরিস্কার রাখতে সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় মানববন্ধনে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com