রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ফরিদপুর শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এর আয়োজনে ও শক্তি ফাউন্ডেশন ও পল্লী কর্ম সহয়াক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় শক্তি ফাউন্ডেশনের মাইক্রোফাইনান্স প্রোগ্রামের ক্ষুদ্রঋণ কার্যক্রম ভুক্ত সদস্যাদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নদী গবেসনা ইনষ্টিটিউট হল রুমে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেটট দিপক রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর এন্ড হেড অব ট্রেনিং শামচুল আলম খান চৌধুরী,ডেপুটি ডিরেক্টর শক্তি শিক্ষা বৃত্তি নিলুফা বেগম ও শক্তি ফাউন্ডেশন ভাংঙ্গা শাখা ম্যানেজার মাজেদা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন শক্তি ফাউন্ডেশনের এ্যাসেসটেন্ট জেনারেল ম্যানেজার মোঃ আবু বক্কার সিদ্দিকুজ্জামান। অনুষ্ঠানে ফরিদপুর,মাদারীপুর ও রাজবাড়ী জেলার ২৩ জন জিএসসি,পিএসসি শিক্ষার্থীদের ৩০০০ টাকা করে এবং ১৫ জন এইস এস সি শিক্ষার্থীদের ১২০০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শক্তি শিক্ষা বৃত্তির ডেপুটি ডিরেক্টর নিলুফা বেগম জানান, শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমাযরা ইসলাম নিজে ব্যাক্তিগত উদ্যোগে শিক্ষা বৃত্তি কার্যক্রম শুরু করেন ্পরে ২০০৯ সালে সংস্থার নিজেস্ব ফান্ডের মাধ্যমে কল্যান তহবিল গঠন করে শিক্ষার্থীদের শিক্ষার উপকরন ও শিক্ষা বৃত্তি প্রদান করে আসচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com