রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ফরিদপুর রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি॥ ‘এসো স্মৃতি অঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে’ এই শিরোনামের ধনিতে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পূর্তি অনুষ্ঠানের প্রচার কমিটির উদ্যোগে প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন আয়োজক কমিটি।

প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোশার্রফ আলী, প্রচার উপ-কমিটির আহবায়ক মো. আশরাফুল আলম শাকিল, কলেজের সাবেক ছাত্রনেতা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠাগার সম্পাদক মিজানুল ইসলাম মিজু, শওকত আলী জাহিদ, অ্যাডভোকেট অনিমেষ রায়, সোহলে রেজা বিপ্লব, কলেজের বর্তমান ভিপি মিথুন কর্মকার প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রাজিব খান, সহযোগী অধ্যাপক রেজভী জামান, প্রফেসর অসীম কুমার সাহা মোঃ আবু নাইম, সাবেক ভিপি মনিরুজ্জামান মনির প্রমুখ।

আয়োজকরা জানান, রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি হবে আগামী ২০ অক্টোবর। আর এ লক্ষে ওই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালায় অংশ গ্রহনের জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনলাইনে এবং সরাসরি কলেজে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আর এই বৃহৎ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ১৩টি সাব কমিটি ও ১৩টি উপ কমিটি করা হয়েছে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com