রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
বাংলাদেশ আওযামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে বিশাল র্যালী ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪৭ পাউন্ড কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের আহবায়ক এএইচ এম ফুয়াত, যুগ্ন-আহবায়ক স্বপন পাল প্রমুখ।
পরে জেলা কার্যালয় হতে এক বিশাল শোভা যাত্রা বের করা হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উৎলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমালা অর্পন করা হয়।