রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুর যক্ষা নিরোধে মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর যক্ষা নিরোধে ঔষুধ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে শহরের পরিচর্যা হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ফরিদপুর শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ সিদ্দিকুর রহমান। নাটাব ফরিদপুর শাখার সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর স্বাধিনতা চিকিৎসক পরিষদ (স্বাচিবের) সভাপতি ডাঃ এম এ জলিল,ডেমিউন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শেখ ময়নউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন নাটাব ফরিদপুর শাখার সাধারন সম্পাদক শেখ ফয়েজ আহমেদ। মতবিনিময় সভায় শহরের ৩০ জন ঔষুধ ব্যবসায়ী অংশগ্রহন করেন। সভায় যক্ষা নিরোধে সকল শ্রেনী পেশার মানুষের সচেতনতা বৃদ্ধির বিষয জোর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com