রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
আজ ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) ফরিদপুর মুক্ত দিবস। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ১৭ ডিসেম্বর ফরিদপুর হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল নয়টায় ফরিদপুর সার্কিট হাউজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেশন ফোর্সেস (বিএলএফ) এর তৎকালীন ফরিদপুর জেলা কমান্ডার শাহ মোহাম্মদ আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, বিএলএফ এর সদর মহকুমার প্রধান কবিরুল আলম মাও, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ। পরে সার্কেট হাউজে পতাকা উত্তোলন করেন সমবেত মুক্তিযোদ্ধারা। পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থিত গনকবরে গিয়ে শেষ হয়। পরে গনকবরে ফুলদিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত মুক্তিযোদ্ধারা। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।