শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ফরিদপুর ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি:: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের আয়োজনে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন ও তথ্য কর্মকর্তা মোঃ রুস্তম আলী। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ফরিদপুরে ৩ লক্ষ ২১ হাজার ৩৬০জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫৩০ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৭৭ হাজার ৮৩০ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান।

এ সময় সিভিল সার্জন জানান, জেলার স্থায়ী, অস্থায়ীসহ মোট ১৯৬৫ টি কেন্দ্রে এই ভিটামিন খাওয়ানো হবে। যদি কোনো শিশু বাদ পড়ে তাহলে পরবর্তীতে উপজেলা হেলথ কমপ্লেক্সসহ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ব্যবস্থা থাকবে, সেখান থেকে খাওয়াতে পারবে। কোনোভাবেই ৬ মাসের কম বয়সী ও ৫ বছরের শিশুকে এই ভিটামিন খাওয়ানো হবেনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com